- আবাসিক ও অনাবাসিক দুধরনের ব্যবস্থাই এখানে রয়েছে।
- যারা দুর থেকে অর্থাৎ ঢাকার বাইরে থেকে আসেন তারা সাধারণত আবাসিক থেকেই চিকিৎসা নিয়ে থাকেন।
- যারা কাছাকাছি অর্থাৎ ঢাকাতেই থাকেন অথবা যাদের ঢাকাতে থাকার ব্যবস্থা আছে তারা সেখান থেকে এসে গিয়েও চিকিৎসা নিতে পারেন।
- কিন্তু আবাসিক ও অনাবাসিক চিকিৎসার ক্ষেত্রে কিছুটা পার্থক্য কিংবা তারতম্য হয়ে থাকে। যেমন-
- আবাসিক ব্যবস্থাপনায় ৪ বেলা সঠিক সময়ে রুমে বসেই খাবার পাওয়া যায়।
- সম্পুর্ণ তেল ছাড়া এবং স্বাস্থ্যকর উপায়ে প্রতিটি রান্না করা হয়।
- প্রতিটি রুগির তার ডায়েটিসিয়ানের সাজেশন অনুযায়ী খাদ্য দেয়া হয়।
- সকাল বিকাল কয়েকবার নার্স রুমে এসে রুগির অবস্থা এবং প্রেসার মেপে যায় এবং কোন সমস্যা হলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করেন।
- প্রতিবিার ঔষধ খাবার সময় নার্স নিজে ঔষধ নিয়ে এসে রুগিকে খাইয়ে জান এবং সকল ঔষধ এই প্রতিষ্ঠান থেকেই দেয়া হয়।
- যেহেতু সকালে ব্যায়াম-ইয়োগা-মেডিটেশন থাকে সেহেতু অন্য জায়গা থেকে এসে এটেন্ড করাটা কিছুটা কষ্টকর হয় বিশেষ করে শিতের সময়ে।